যশোরে দুইদল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোরে যশোর-চুকনগর আঞ্চলিক সড়কের কানাইতলা যাত্রীছাউনি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ভোরে ওই এলাকায় গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি ধারালো হাসুয়া ও একটি করাত উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি