ভুরুঙ্গামারীতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শনিবার শাপলা খাতুন(১৯) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষা শালঝোড় গ্রামের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মৃত শাপলা খাতুন ওই গ্রামের হবিবর রহমানের মেয়ে এবং মহিলা ডিগ্রি কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী। গত মঙ্গলবার মেয়েটিকে দেখার জন্য বাড়িতে বর আসে কিন্তু কনে পছন্দ না হওয়ায় তারা বিয়ে ভেঙে চলে যায়। এরপর থেকে মেয়েটি নিরুদ্দেশ হয়।

ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, মেয়েটি সম্ভবত অভিমান করে আত্মহত্যা করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছিল।