বাস-মিনিবাস মালিক সমিতির পাইকগাছা রোড কমিটি গঠন

খুলনা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির পাইকগাছা রোড কমিটি শুক্রবার গঠন করা হয়েছে।

শেখ হারুনর রশিদ হিরুকে আহ্বায়ক, মো. আব্দুল গফফার মোড়ল ১নং সদস্য সচিব, শেখ ফজলুর রহমান ২নং সদস্য সচিব ও শেখ জাহিদুল ইসলামকে লাইন সেক্রেটারি করে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন অমরেশ কুমার মণ্ডল, কালীদাশ সাধু, শওকত হোসেন, এসএম কামরুল আবেদীন, রেজাউল ইসলাম, ইকবাল হোসেন, আনন্দ মোহন বিশ্বাস, মানিক লাল সিংহ, রমজানুল আবেদীন ও যুগোল কিশোর দে।