চট্টগ্রামে কোটি টাকার ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে র্যাব-৭। তারা হলেন, মো. সবুজ ও জাহিনূর বেগম।
আজ বুধবার নগরীর সিটি গেট এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ২৭ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য ১ কোটি ১০ লক্ষ টাকা। আটক দম্পতিকে আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ও জনসংযোগ কর্মকর্তা মো. মিমতানূর রহমান এ তথ্য জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে