ম্যালেরিয়া, ক্যান্সার, ডায়াবেটিসের মত এইডসও মহামারী। যা আমাদের জীবন কেড়ে নেয়। তবে শিগগিরই আর কাউকে এইডসে মরতে হবে না। এইডসের ২২তম আন্তর্জাতিক সম্মেলনে সঙ্গীত তারকা ও সমাজকর্মী এল্টন জন এ কথা বলেছেন।
তিনি বলেন, আমাদের সমাজের পুরোনো ট্যাবু ভেঙ্গে ফেলতে হবে। এইডসের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বিশ্বাস করেন, ২০৩০ সালের মধ্যে এইডসে আর কোন ব্যক্তির মৃত্যু ঘটবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সহযোগীতার জন্য তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমি আমেরিকার প্রেসিডেন্ট হলে সবাইকে নিয়ে এইডসের বিরুদ্ধে লড়বো। চিকিৎসা বিজ্ঞানে এমন কোন রোগ নেই যার নির্মূল ঘটাতে ওষুধ আবিষ্কার হয়নি।
ইত্তেফাক/এসআর/নূহু