চট্টগ্রামে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে নগরীর স্টেশন রোডস্থ হোটেল ম্যানিলার সামনে থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতার ডাকাতরা হলেন, নয়ন, জামাল, সুমন, আল ইসলাম ও আব্দুল। 
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন ইত্তেফাককে জানান, আসামিরা পেশাদান অপরাধী চক্রের সদস্য। ছিনতাই ও ডাকাতি করাই তাদের মূল কাজ। এদের মধ্যে নয়নের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২টি, জামালের বিরুদ্ধে ৪টি, সুমনের বিরুদ্ধে ৫টি ও আব্দুলের বিরুদ্ধে ২টি মামলা আছে। 
 
ইত্তেফাক/কেকে