রংপুর সড়ক দুঘর্টনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত

রংপুরে সড়ক দুঘর্টনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম খাদেমুল ইসলাম (৬৫)। তিনি নগরীর পশ্চিম বাবুখাঁর বাসিন্দা ও রুপালি ব্যাংক কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে নগরীর আরকে রোডস্থ মৎস্য আড়তের সামনে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে খাদেমুল বাই সাইকেলযোগে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ কাঁচাবাজারে যাচ্ছিলেন। পথে দর্শনার দিক থেকে আসা একটি লোকাল বাস বাইসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
গুরুতর আহত খাদেমুলকে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল। পথে তার মৃত্যু হয়।

ওংপুর কোতয়ালী থানার ওসি তদন্ত মোখতারুল আলম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। লোকাল বাসটিকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু