আসামি ধরতে গিয়ে গণপিটুনিতে ভারতীয় পুলিশ নিহত

আসামি ধরতে গিয়ে আসামির আত্মীয়স্বজনের হাতে গণপিটুনিতে নিহত হয়েছেন ভারতীয় পুলিশের এক এএসআই। খবর এনডিটিভি।

পুলিশ জানায়, উমরেথ পুলিশ স্টেশনের এএসআই দেবচান্দ নগলে তার সহকারী অনিল কুমারকে নিয়ে আসামি ধরতে যান জামুনিয়া জেঠু গ্রামে। দাগি আসামি জহরী লাল ওই গ্রামেই থাকতো। আদালত থেকে ওয়ারেন্ট জারি করা হয়েছিলো লালকে গ্রেফতার করতে।

অভিযান চলাকালে হুট করে আট দশ জন লোক লাঠি কুড়াল নিয়ে অতর্কিতে হামলা চালায় তাদের ওপর। অনিল কুমার তৎক্ষণাৎ ওই ঘটনা থেকে পালিয়ে আসতে পারলেও দেবচান্দ আটকা পড়ে যান। অতর্কিত হামলা ও গণপিটুনিতে ঘটনাস্থলে মারা যান তিনি।

পুলিশের একটি দল পরে দেবচান্দকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। দোষীদের বের করে দ্রুত গ্রেফতারের অভিযান চলছে।

ইত্তেফাক/এসআর/নূহু