আড়াই বছর ধরে ভারতীয় নারী ভলিবল খেলোয়াড় ধর্ষণের শিকার

প্রায় আড়াই বছর ধরে ভলিবল কোচ ধর্ষণ করেছে এমন অভিযোগ করে থানায় মামলা করেছেন ভারতের হরিয়ানা প্রদেশের রিয়ারি গ্রামের এক নারী খেলোয়াড়। খবর এনডিটিভি।

থানায় করা অভিযোগে তিনি বলেন, তার ভলিবল কোচ তাকে দুই বছরের বেশি সময় ধরে ধর্ষণ করেছে। এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যা করা হবে মর্মে সম্প্রতি তার কোচ তাকে হুমকি দেয়। বাধ্য হয়ে থানায় হাজির হন এ নারী খেলোয়াড়।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গৌড়গাও, রোহতাক ও আরও অনেক জায়গায় তাকে ধর্ষণ করা হয়েছে।

পুলিশ জানায়, ইতিমধ্যে তারা ঘটনার তদন্ত শুরু করেছে। খুব শিগগিরই অভিযুক্ত কোচকে গ্রেফতার করা হবে।

ইত্তেফাক/এসআর/নূহু