আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর সাড়ে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন।
 
আজ বুধবার বিকাল ৪টায় উপজেলার চরচারতলা গ্রামের ঈদগা মাঠ এলাকায় এই সংঘর্ষের শুরু হয়। পরে সংঘর্ষ গ্রামের বিভিন্ন পাড়ায় ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয় বিভিন্ন্ ক্লিনিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত ১০জনকে জেলা সদর হাসপাতালসহ ঢাকায় পাঠানো হয়েছে।সংঘর্ষ থামাতে গিয়ে থানার ৩ দারোগাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 
 
IMG0
 
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকাল থেকে দুদল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। পরে ওয়াহেদ ব্যাপারীর বাড়ি ও কেচকি বাড়ির সঙ্গে অন্যান্য গোষ্ঠীর লোকজন যোগ দিলে সংঘর্ষ পুরো গ্রাম ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 
 
ইত্তেফাক/কেকে