কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন: জাপার অাক্কাছ বেসরকারিভা‌বে নির্বা‌চিত

কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ২৭০৩ ভোট বেশি পে‌য়ে বেসরকারিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী লাঙ্গল প্রতীক নি‌য়ে অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার। তি‌নি পে‌য়ে‌ছে‌ন ৮২ হাজার ৫৯৮ ভোট।
 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক এমএ মতিন নৌকা প্রতীক নি‌য়ে পে‌য়ে‌ছেন ৭৯ হাজার ৮৯৫ ভোট।
 
শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হ‌য়ে বিকেল ৪টা পর্যন্ত চ‌লে। উলিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চিলমারী উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত অাসন‌টি।
 
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৫জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৬ হাজার ৪৭৭ এবং মহিলা ১ লাখ ৮৬ হাজার ৫৯৮জন।
 
ভোট গৃহীত কেন্দ্রের সংখ্যা ১৫৯টি। এরমধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৬৯টি। বুথের সংখ্যা ছি‌লো ৭৬৭টি।
 
ইত্তেফাক/আরকেজি