বাড্ডায় সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় বকুল মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মেরুল বাড্ডার ইউলুপের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
বকুল হবিগঞ্জ নাখাই উপজেলার তেগুরিয়া গ্রামের বাসিন্দা। মহাখালী কড়াইল বস্তিতে থাকতেন।
 
জানা গেছে, ভোরে মেরুল বাড্ডার ইউলুপের সামনে দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন বকুল। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে মৃত ঘোষণা করেন।
 
লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।