ইন্সটাগ্রামে এক পোস্টে বিরাট কোহলির আয় ১ কোটি

বিশ্বে সামাজিক মাধ্যমে ক্রীড়াবিদদের মধ্যে বিরাট কোহলি সর্বোচ্চ ফলোয়ারের তালিকার মধ্যে একজন। সম্প্রতি এক প্রতিবেদন জানায়, বর্তমানে কোহলি তার ইন্সটাগ্রামে একটি পোস্ট করলেই পকেটে ঢুকে প্রায় এক কোটি টাকা।  

বিরাটের এখন ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা ২ কোটি ৩০ লাখের উপরে।

তবে ক্রীড়াবিদদের মধ্যে আয়ের দিক দিয়ে শীর্ষে রয়েছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ান রোনালদো। তার এক পোস্টে আয় আনুমানিক ৬ কোটির উপরে। এরপরে ব্রাজিল তারকা নেইমার এর আয় ৫ কোটি এবং আর্জেন্টিনার কিংবদন্তী মেসির ৪ কোটি টাকা।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে তার দল নিয়ে ইংল্যান্ডে আছেন।

ইত্তেফাক/এসআর/নূহু