মায়ানমারে মৌসুমি বন্যায় কমপক্ষে ১৬ হাজার লোক ঘরছাড়া হয়েছে। এমনটি জানিয়েছে দেশটির সংবাদসংস্থা।
দেশটির পূর্ব দিকে অবস্থিত কয়িন রাজ্যে থাইল্যান্ড সীমান্তে ঘেঁষে এ বন্যা দেখা দিয়েছে। মৌসুমি বৃষ্টিতে শুরু হয় এ বন্যা। তবে গত সপ্তাহের শেষের দিকে তা ভয়াবহ আকার ধারণ করে।
ওই অঞ্চলের অনেক এলাকা বন্যায় ডুবে গেছে। সেখানকার লোকজন খাদ্যে ও নিরাপদ আশ্রয়ের জন্য অপেক্ষা করে আছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রতি বছর আমরা বন্যায় আক্রান্ত হই। কিন্তু এ বছরের মত ভয়াবহ বন্যা জীবনেও দেখিনি।
দেশটি সরকার জানিয়েছে, সকল বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে তারা কাজ করে যাচ্ছে।
ইত্তেফাক/এসআর/নূহু