রংপুরে ৩৩ জনকে গ্রেফতার

রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানসহ বিভিন্ন মামলায় ৩৩ জনকে গ্রেফতার করেছে রংপুর জেলা পুলিশ। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের গ্রেফতার করা হয়েছে।

রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দুপুরে তাদের কোর্টের মধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু