অসৌজন্যমূলক প্রশ্ন করার অভিযোগে সিএনএনের এক সাংবাদিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। খবর সিএনএন।
কেইটল্যান কলিংস নামে এ প্রতিবেদক হোয়াইট হাউসের সিএনএন করেসপন্ডেন্ট ছিলেন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপিয়ান কমিশনারের প্রেসিডেন্ট জিন ক্লাউড জাংকার এর চলা বৈঠকের পুল প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৈঠকে কলিংস ট্রাম্পকে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মাইকেল কোহেনকে নিয়ে কিছু প্রশ্ন করেন। ট্রাম্প এর একটিরও জবাব দেননি।
বিকেলবেলা হোয়াইট হাউস রোজ গার্ডেনে ট্রাম্প ও জাংকারের বৈঠকে ওই সাংবাদিকের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এমন ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ট্রাম্প প্রশাসনের। ইতিমধ্যে অনেক সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদসংস্থা কলিংসের পাশে দাঁড়িয়েছে।
ইত্তেফাক/নূহু