চট্টগ্রামে অর্ধকোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রাম নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা মহাজন টাওয়ারের সামনে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলো, পিকআপের চালক মানিক ও হেলপার জসিম উদ্দিন।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ৮ হাজার ৯২০ পিস ইয়াবার মূল্য ৪৪ লাখ টাকা। আটক ব্যক্তিদের ইয়াবা ও পিকআপসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র পুলিশ সুপার মিমতানুর রহমান ইত্তেফাককে জানান, বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি পিকআপ পতেঙ্গা থেকে শহরের দিকে আসছে- গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে পিকআপটি আটক করে ইয়াবা উদ্ধার করা হয়। পিকআপটির চালক ও হেলপারকেও আটক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু