সীতাকুণ্ডে খালে ডুবে ৪৮ ঘন্টা পর ছাত্রের লাশ উদ্ধার


সীতাকুণ্ডে একটি খালে ডুবে যাওয়া স্কুলছাত্রকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দীর্ঘ ৪৮ ঘন্টার পর উদ্ধার করতে সক্ষম হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় ৭নং ইউনিয়নস্থ মসজিদ্দা কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের মোঃ রাহাত (১৩) নামে ৭ম শ্রেণির ছাত্রের লাশ খালের পানিতে ভাসমান অবস্থায় পায় স্থানীয় যুবক মোঃ করিম। পরে তার পরিবারকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে ছোট কুমিরা সোনার পাড়ার এক বন্ধুর সঙ্গে বাড়ির পাশে খালের পড়ে গিয়ে রাহাত নিখোঁজ হয়। তার পরিবার তাকে অনেক খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

গত বুধবার রাত ১০টা থেকে কুমিরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরীরা যেস্থানে রাহাত পানিতে নেমে তল্লাশি চালায় দীর্ঘ ৪৮ ঘন্টা।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু