ময়নসিংহের মুক্তাগাছায় একটি বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে (২৬ জুলাই) ময়মনসিংহ-উত্তরবঙ্গ সড়কের মুক্তাগাছা শহরের ঢলুয়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচ বছর বয়সী নিহত তানভির আহমেদ ঢলুয়াবিলের বাসিন্দা মো: ফরিদের পুত্র। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির সামনে সড়ক পাড়ি দিয়ে দোকানে যাচ্ছিলো সে। সে সময় একটি বাস তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু