কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া রাবার বুলেটে আহত স্কুলছাত্র রাসেল মিয়ার (১৪) ডান চোখটি নষ্ট হয়ে গেছে। এক মাস ধরে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট হাসপাতালে চিকিৎসা করানোর পরও তার ডান চোখে আলো ফেরেনি।
বিষয়টি নিয়ে আইন ও শালিস কেন্দ্রের কর্মকর্তা ফরিদ মিয়া ও হাসিবুর রহমান ঢাকাস্থ ভারতীয় হাই-কমিশন গিয়ে আহত রাসেলের উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন। আবেদনের পর রাসেলের ভারতে উন্নত চিকিৎসার জন্য তার পরিবারকে আশ্বাস প্রদান করেন ঢাকাস্থ ভারতীয় হাই-কমিশন।
এ দিকে আহত স্কুলছাত্র রাসেল ও তার বড় ভাই রুবেল ইসলাম ভারত যাওয়ার পাসপোর্ট ভিসা এবং বিমানের টিকিট সংগ্রহ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন এবং আগামীকাল বিকেল ৩টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওনা হবেন।
ইত্তেফাক/ইউবি