আওয়ামী লীগ মানুষের উন্নয়নে কাজ করে : রেলমন্ত্রী

রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের উন্নয়নে কাজ করে। আর বিএনপি-জামায়াত শুধু লুটপাট করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌঁছে গেছে। এখন দেশে কোন কিছুর অভাব নেই। স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। 
 
শুক্রবার দুপুরে ৩০ লাখ টাকা ব্যয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কাম স্টোরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান। কুমিল্লা জেলা পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহবুবুল করিমের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন মীরু, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি