নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে বর্ণীল ইসলাম নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার শালটিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের খুটামারা গ্রামের মৃত বজলার রহমানের ছেলে বর্ণীল উপজেলার পুটিমারি ইউনিয়নের শালটিবাড়ি গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়।
ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে বর্ণীল তলিয়ে যায়। এ সময় তার বন্ধুরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/ইউবি