পিরোজপুরের কাউখালীতে সাংস্কৃতিক সংগঠন সূর্যোদয় খেলাঘর আসরের কাউখালী শাখার ২৭তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য প্রণয় সাহা শুক্রবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’- এ বক্তব্য সামনে রেখে খেলাঘরের সংগঠক ও কর্মী এবং শিশু কিশোরদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সূর্যোদয় খেলাঘর আসরের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এস, এম আহসান কবীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. সাহাবুল ইসলাম বাবু, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রত রায়, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য রকিবা খান রুবা, খেলাঘর পিরোজপুর জেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট কমল মুখার্জ্জী, সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, প্রমুখ।
শেষে কাউন্সিলে কামরুজ্জামান মিঠুকে সভাপতি, লিটন কৃষ্ণ কর-কে সাধারণ সম্পাদক করে সূর্যোদয় খেলাঘর আসর কাউখালী শাখার ৪১ সদস্যের কমিটি গঠিত হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে খ্যাতিমান শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
ইত্তেফাক/এমআই