শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ শুক্রবার বিকাল ৫টায় পুটিয়া বাজারে কর্মীসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি স্থানীয় এমপি সিরাজুল ইসলাম মোল্লা কর্মী সভায় বলেন, শেখ হাসিনা সরকারের আমলেই শিবপুর উপজেলার প্রতিটি গ্রামের জনসাধরণ শতভাগ বিদ্যুৎ সংযোগ পেয়েছে। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরউদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা এ কে নাসিম আহমেদ হিরন, উপজেলা পরিষদের মহিল ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা। পৌর আওয়ামী লীগের সভাপতি এ কে বশির আহমেদ বাবলু, উপজেলা তাঁতী লীগের সভাপতি মান্নান জাকারিয়া।
এতে সভাপতিত্ব করেন, পুটিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহ্ আলম। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউছার আলম। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ, ছাত্রলীগসহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই