রাজশাহীর বাঘায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে স্মৃতি নামের এক শিক্ষার্থী। শুক্রবার ভোর সোয়া ৫ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। স্মৃতির বাড়ি উপজেলার খায়েরহাট গ্রামে। তার পিতার নাম আব্দুল কাদের।
ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মোল্লা জানান, শুক্রবার ময়না তদন্ত শেষে বিকেল সাড়ে ৪ টায় নিজ গ্রাম খায়ের হাটে জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। স্মৃতির পিতা আব্দুল কাদের জোতরাঘব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্মৃতি রাজশাহী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। ফলাফল ভালো হলে ডাক্তারি পড়বে এমনটাই স্বপ্ন ছিল তার। সে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। কিন্তু ভালো ছাত্রী হয়েও এবারের ফলাফলে এক বিষয়ে অকৃতকার্য হয়। এর পর থেকে মানষিক চিন্তায় ভুগছিল।
আগের দিন রাজশাহী থেকে সে বাড়িতে আসে। কোন কিছু বুঝে উঠার আগেই সবার অজান্তে রাতে বিষপাণ করে। রাত দেড়টায় প্রথমে তাকে বাঘা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসা চলাকালিন সময়ে শুকবার ভোর রাতে সে মারা যায়।
ইত্তেফাক/কেআই