তৃতীয় ওয়ানডে খেলা হচ্ছে না রাসেলের

 
আজ বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে পড়েছেন আন্দ্রে রাসেল। ক্যারিবীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে হাঁটুর ইনজুরিতে ভুগছেন রাসেল।
 
তিন ম্যাচের সিরিজে গায়ানায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে দলে ছিলেন এই অল-রাউন্ডার। স্বাগতিকদের হয়ে তিনি এক উইকেট দখল করা ছাড়াও ব্যাট হাতে করেছেন ৪৮ রান। কিন্তু তিনদিন পরে সমতা ফেরানোর ম্যাচটিতে উইন্ডিজের হয়ে মাঠে নামতে পারেননি। ইতোমধ্যেই রাসেলের পরিবর্তে শেলডন কোটরেলকে দলভুক্ত করা হয়েছে।
 
আগামী ১ আগস্ট থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি২০ সিরিজের আগে অবশ্য রাসেলের দলে ফেরার আশা করা হচ্ছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ