সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেট সিটি করপোরেশনে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নগর জুড়ে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে র‌্যাব ও পুলিশ সদস্যরা রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে নগরীতে টহল শুরু হয়েছে। 
 
শনিবার দুপুর থেকে বিজিবি সদস্যরা মাঠে রয়েছে বলে জানিয়েছেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন। সেই সঙ্গে নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে আরো ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলেও জানান তিনি। সিসিক নির্বাচনে ১৪ প্লাটুন বিজিবি, র‌্যাবের ২৭টি টিম কাজ করবে। ১৩৪টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন। 
 
তবে গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২ জন করে অতিরিক্ত ব্যাটলিয়ান আনসার সদস্য থাকবেন। এছাড়া ৯টি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ৯টি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন। 
 
সিলেট জেলা প্রশাসক নুমেরি জানান, সিসিক নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিসিক নির্বাচনে ১৩৪টি ভোট কেন্দ্রে ২৯৪৮ জন পুলিশ ও আনসার বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
 
ইত্তেফাক/ইউবি