নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে জাহানারা বগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত উপজেলার গনেশপুর কারিগর পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত জাহানারা বেগম গনেশপুর গ্রামের মৃত সয়েদ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার সারাদিন ব্যাটারি চালিত চার্জার ভ্যান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে আসেন জাহানারা বেগমের ছেলে রুবেল হোসেন। এসময় প্রতিবশীর বাড়িতে জাহানারা বেগম টেলিভিশন দেখছিলেন। সিরিয়াল দেখা শেষে রাত ১০টার দিকে তিনি চার্জার ভ্যান চার্জ দেয়ার জন্য ছকেট সংযোগ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি মাটিতে পড়ে যান।প্রতিবশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহাবুব আলম বিদ্যুৎস্পৃষ্টে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/কেকে