খুলনার ডুমুরিয়া থানা টহল পুলিশের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় উপজেলা কোমরাইল গ্রামের রফিকুল ইসলাম জোয়ার্দ্দারের (৪৭) বাড়ি থেকে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করে।
আটককৃতরা হলেন, রফিকুল ইসলাম জোয়ার্দ্দার (৪৭), নাহিদ হাসান শেখ (২১), মিকাইল হোসেন (১৯), রবিউল ইসলাম (১৯), মাজাহারুল শেখ (১৯), বি এম হাবিবুল্লাহ শেখ (১৯), তুহিন ফকির (১৮), তুরান হোসেন বিশ্বাস (১৮), মাসুম বিশ্বাস (১৮), আমবার মোল্লা (১৮)।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার (৫৫) ও ভাতিজা মো. আব্দুল্লাহ জোয়ার্দ্দারসহ অনেকেই পালিয়ে যান।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, একটি স্কুলব্যাগসহ জামায়াত শিবিরের দলীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়।
এসআই সিরাজুল ইসলাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ও আটককৃতদের নাম উল্লেখ করে ১২ জনের নামে মামলা দায়ের করেন। সূত্রমতে, শনিবার দুপুরে আটককৃদের আদালতে পাঠানো হয়।
ইত্তেফাক/এমওয়াই