মোংলা উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৫

বাগেরহাট জেলা বিএনপি’র কার্যালয়ে এক নেতার মৃত্যুতে আলোচনা সভা ও মিলাদ মহফিল অনুষ্ঠানের পর ফেরার পথে মোংলা উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মৃধাসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 
শনিবার সকালে বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ওলিউজ্জামান মোজার অকাল মৃত্যুতে আলোচনা সভা ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। সরুই দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপত্বিত করেন বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালাম। এ সময় বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. ওহিদুজ্জামান দীপু, সহ-সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, এসকেন্দার হোসেন, অ্যাড. আব্দুল হাই, সাধারন সম্পাদক আলী রেজা বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেদ আলী রবি, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল রহমান শান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ফকিরহাট থানা বিএনপির সভাপতি শফিকুর রহমান কারিম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান টোটন, রামপাল থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, বাগেরহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, তাঁতীদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মহিলাদলের সাধারণ সম্পাদক সাহিদা আক্তার,  বিএনপি নেতা মেহেবুবুল হক কিশোর, আয়ুব আলী মোল্লা বাবু প্রমুখ।
 
পরে এই অনুষ্ঠান থেকে ফেরার পথে মোংলা উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মৃধা, শ্রমিকদলের সদর উপজেলা সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান মোজাম, ডেমা ইউনিয়ন যগ্ম-আহ্বায়ক শাফিক হোসেন, যুবদল নেতা জয়নুল পারভেজ সুমন, তৌহিদ শিকদারকে আটক করে ডিবি পুলিশ।
 
ইত্তেফাক/এমআই