ইমরান খানের পক্ষে নির্বাচন ব্যবস্থা সাজিয়েছিল সেনাবাহিনী

পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী। আর সেটি হয়েছে ইমরান খানের পক্ষে। যুক্তরাষ্ট্রের মোহাজির সমাজের এক নেতা এমনটি দাবি করেছেন। খবরঃ টাইমস অব ইন্ডিয়া।
 
উল্লেখ্য, 'মোহাজির' বলতে বোঝায় উর্দূ ভাষাভাষী মানুষ, যারা ১৯৪৭ সালে ভারত/পাকিস্তান ত্যাগ করেছিল। বর্তমানে প্রবাসী। যুক্তরাষ্ট্রের মোহাজিরদের ওই নেতা আন্তর্জাতিক তদারকির মাধ্যমে এমনকি নতুন নির্বাচন দাবি করেছেন।
 
ভয়েস অব করাচির চেয়ারম্যান নাদিম নুসরাতও এবারের নির্বাচনের ব্যাপারে আঙুল তুলেছেন। তিনি বলেন, সেনাবাহিনী এবারের নির্বাচনে প্রভাব বিস্তার করেছে বিচার ব্যবস্থার ওপর। তারা এমনকি ব্যবহার করেছে দুর্নীতিবিরোধী সংস্থাকেও। এসব ক্ষমতা ব্যবহারের মাধ্যমে ইমরান খানের সবচেয়ে বড় প্রতিপক্ষ নওয়াজ শরীফ এবং তার মেয়েকেও নির্চাচনের মাত্র কয়েকদিন আগে জেলে ঢুকিয়ে 'প্রতিপক্ষ দমন' করা হয়েছে।
 
তিনি আরো বলেন, 'এবারের নির্বাচন প্রক্রিয়ার পুরোটা পাকিস্তানের সেনাবাহিনীর সাজানো। নির্বাচনী প্রচারণা থেকেই ব্যাপারটা চোখে পড়ছিল, সন্দেহ হচ্ছিল! ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ যেসব সুবিধা পাচ্ছিল তা দেখে মনে হচ্ছিল তাদের পছন্দ করা হয়েছে। একদিকে তাদের জন্য সবকিছু ছিল নির্বিঘ্ন অন্যদিকে প্রতিপক্ষ সকলের সবকিছু কঠিন করে তোলা হয়েছিল।'
 
ইত্তেফাক/নূহু