ফুড ব্র্যান্ড ড্যান কেক ‘লিগেসি অফ রক অ্যান্ড রোল’-এর দ্বিতীয় কনসার্ট শুক্রবার সিলেটের স্টার প্যাসিফিক হোটেলের সেলিব্রেটি হলে অনুষ্ঠিত হয়েছে। দেশের কিছু ব্যান্ড দলের নিজেদের মূল ট্র্যাকগুলোসহ আন্তর্জাতিক রক এন রোল লিজেন্ডের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে গাওয়া গানগুলো শুনতে সিলেটের নবীন ও প্রবীণ সব রকপ্রেমিরা একত্রিত হয়েছিল। এ আয়োজনে ব্যান্ড আর্বোভাইরাস, অ্যাভোয়েডরাফা, পাওয়ারসার্জ, মেকানিক্স, রেডিও একটিভ, ইকোস, স্যাভ্যাজেরি ও এইচটুএসওফোর পরিবেশন করে বেশ কিছু আন্তর্জাতিক জনপ্রিয় গান। রক এন্ড রোল সঙ্গীতপ্রেমীরা এ কনসার্টটি উপভোগ করে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।
কনসার্টটি ছিল ড্যান ফুডস লিমিটেড, ড্যান কেক, এস এবং পান্ডুঘর লিমিটেডের একটি যৌথ উদ্যোগ। এটি ২০১৫ সালে যাত্রা শুরু করে।
IMG0
ড্যান কেক তাদের ইউরোপীয় রেসিপি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে মানসম্মত এবং সুস্বাদু পণ্য নিশ্চিত করে অগণিত মানুষের হৃদয় জয় করেছে। অন্যদিকে- আয়োজক কম্পানি বন্টু ফক্স এন্টারটেইনমেন্টের লক্ষ্য হলো বাংলাদেশের শিল্পী অনুরাগী এবং এর সঙ্গে জড়িত অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে দেশের বিনোদন জগতের নতুন ব্যবসায়িক মডেল তৈরি করা। একই সঙ্গে এর বিকাশ ও বাজার তৈরি করা হচ্ছে তাদের অন্যতম উদ্দেশ্য।
IMG1
ড্যান কেক এই উদ্যোগকে সামনে আরও এগিয়ে নিতে সাথে থাকতে চায় এবং ভবিষ্যতে রাজশাহী ও চট্টগ্রামের মত আরও বেশিকিছু শহরের সঙ্গীত প্রেমীদের কাছে এই কনসার্টটি উপস্থাপন করার ইচ্ছা পোষণ করে।
ইত্তেফাক/কেকে