ভারতীয় হাই কমিশন আজ ভারতীয় অনুদান সহায়তার অধীনে তিনটি নতুন উন্নয়ন প্রকল্পের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামে কাশিনগর ডিগ্রী কলেজে চারতলাবিশিষ্ট কলেজ ভবন নির্মাণ, চাঁদপুরে পাঁচতলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ এবং টাঙ্গাইলের মির্জাপুরে একটি দ্বিতল ছাত্রীনিবাস নির্মাণ। এই প্রকল্পগুলোতে মোট ব্যয় হবে ৭ কোটি ৭১ লাখ টাকা। ভারত সরকারের সম্পূর্ণ অর্থায়নে প্রকল্পগুলো সম্পন্ন হবে।
IMG0
IMG1
ভারত সরকার শিক্ষা, স্বাস্থ্য, পানি, সংস্কৃতি, নগর উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ সরকারকে সহায়তা করছে। এখন পর্যন্ত ১২৬ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দের ৩৬টি প্রকল্প ভারতীয় অনুদানে সম্পন্ন হয়েছে। যার মধ্যে রয়েছে ছাত্রাবাস, সাংস্কৃতিক কেন্দ্র, অনাথাশ্রম ইত্যাদি নির্মাণ। এছাড়া বর্তমানে প্রায় ১৫শ কোটি টাকা ব্যয়ে ৪৫টি প্রকল্প বাস্তবায়ন চলছে।
IMG2
সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উখাইসহ কর্মকর্তাবৃন্দ।
ইত্তেফাক/নূহু