মানিকগঞ্জের ঘিওরে ইছামতি নদীতে গোসল করতে নেমে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বরিবার উপজেলার বড়টিয়া ইউনিয়নের জগন্নাথদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্ আল মামুন (৫০) ওই গ্রামের কালু বেপারীর ছেলে। তিনি স্থানীয় বাড়াদিয়া বাজারে সবজির দোকান করতেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ সৈকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইছামতি নদীতে সকালে আল মামুন গোসল করতে যান। কিন্তু তিনি ডুব দিয়েই আর পানি থেকে ওঠেননি। এ সময় নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন কিশোর এ দৃশ্য দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। সারা দিন চেষ্টা করে বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তার মৃতদেহ উদ্ধার করে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস বিভাগের ডুবুরি দল নিহতের লাশ উদ্বার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ইত্তেফাক/নূহু