মো. দেলোয়ার সরকার
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার সরকার (৭২) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যা রেখে যান। গতকাল শনিবার আমপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মেদ হোসেন আউয়াল, মুরাদনগর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি শরিফুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব আহম্মেদ গভীর শোক প্রকাশ করেন।