নন্দীগ্রামে দুই হোটেল মালিককে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, ওজন কম দেয়া ও মেয়াদ উত্তির্ণ খাবার বিক্রির অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে দুই হোটেল মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 
আজ সোমবার বিকেলে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জামিল হোসেন জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার রনবাঘা বাজারে জিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জিয়াউল হকের পাঁচ হাজার টাকা ও হাবিবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক হাবিবুর রহমানের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বগুড়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদফতরের সরকারি পরিচালক দেবাশীষ রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
ইত্তেফাক/কেকে