ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো আজ সোমবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা লমবক পরিদর্শন করেন। এ সময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রূত পুনর্বাসনের নির্দেশ দেন।
এছাড়া তিনি দেশের সকলকে সতর্ক করে বলেন, আমাদের সবাইকে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।
দেশটির দুর্যোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভূমিকম্পে আক্রান্ত এলাকা থেকে কমপক্ষে ৫ হাজার ১০০ লোককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।
নিরাপদ কেন্দ্রে আশ্রয় নেওয়া এক শরণার্থী জানান, আমাদের পানি দরকার, এছাড়া আমাদের বাচ্চাদের জন্য ডায়াপার ও কম্বল দরকার।
উল্লেখ্য, গতকাল রবিবার ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ লমবককে ৬.৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৬২ জন। স্থানীয় সময় সকাল ৭ টার দিকে দ্বীপটিতে আঘাত হানে ভূমিকম্প।
ইত্তেফাক/এসআর/নূহু