জিম্বাবুয়ে প্রধান বিরোধী দলের প্রার্থী নেলসন চামিসা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তার দল ক্ষমতায় আসবে। এবারের নির্বাচনে তার দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) প্রধান শক্তিশালী বিরোধী প্রতিদ্বন্দ্বী দল।
চামিসা অভিযোগ করে বলেন, এবারের নির্বাচনের দমন নীতি শুরু হয়েছে।
তিনি আরও বলেন, প্রত্যন্ত এলাকাগুলোতে সুষ্ঠুভাবে ভোটগ্রহন প্রক্রিয়া চালু রাখতে হবে। সকল ভোটকেন্দ্রে স্বচ্ছতা রাখতে হবে কোন ধরনের কারচুপি করা যাবে না। তাহলে আমার দল ক্ষমতায় আসবে।
উল্লেখ্য, আজ বাংলাদেশ স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হয়েছে জিম্বাবুয়েতে ভোটগ্রহন।
ইত্তেফাক/নূহু