হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি সর্দার বাড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-মো. বিল্লাল হোসেনের মেয়ে উম্মে নাবিয়া আক্তার (৭) ও মো. দেলোয়ার হোসেনের মেয়ে সিনথিহা আক্তার (৭)। নাবিয়া আক্তার বেলচোঁ আল কাউসার কেজি স্কুলের প্রথম শ্রেণিতে ও সিনথিহা আক্তার বেলচোঁ সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। 
 
নিহত শিশুদের পারিবারি সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পর দুপুরের খাবার খেয়ে দুই শিশু খেলতে বের হয়। পরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দুই শিশুর লাশ পুকুরে ভেসে উঠলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/কেকে