এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত হিফয সমাবর্তন, কিরাত প্রতিযোগিতা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শনিবার অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান খান মুহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, আধুনিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে শিক্ষার্থীরা কখনোই পথভ্রষ্ট হয় না। অনুষ্ঠানে কিরাত প্রতিযোগিতা, নাটিকা, হাফিজদের সংবর্ধণার পাশাপাশি স্কুলের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবেদন তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি আরবের বিশিষ্ট শিক্ষাবিদ সাইদ আলী আল গামধি। ব্রিটিশ কাউন্সিলের নিবন্ধনভুক্ত এভেরোজ স্কুলের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রীর এপিএস গাজী হাফিজুর রহমান লিকু, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক সেবাস্টিন পিয়ারস, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ কাজী মুহাম্মদ ইব্রাহীম, ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আবু বকর জাকারিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মঞ্জুর এ এলাহী, অন লাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ আইয়ুব আলী, আলোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল করীম ও ওয়ান স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল লতিফ মীরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি