রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেরুল ইসলাম (৩২) নামে রাণীনগর থানা এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। 
 
মেহেরুল ইসলাম বগুড়া জেলার গাবতলী উপজেলার নিচ কাকড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি রাণীনগর থানা কনসস্টেবল (কম্পিউটার অপারেটর) পদে কর্তরত ছিলেন। 
 
জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মেহেরুল ইসলাম থানার ভাড়া বাসায় গোসল খানায় কাপড় কাচতে গেলে  বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী স্থানীয়দের সহযোগিতায় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান কনসস্টেবল মেহেরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি