যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কূটনীতিকদের সঙ্গে তালেবান কয়েকজন মুখপাত্রের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে কাতারের দোহায় অনুষ্ঠিত এ আলোচনায় চলমান সমস্যা সমাধানে ‘খুব ইতিবাচক ইঙ্গিত’ পাওয়া গেছে। বৈঠকে উপস্থিত থাকা কয়েকজন রবিবার এ বৈঠকের খবর জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রতিবেদন প্রথম প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সূত্রে জানা যায়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশীয় অ্যাফেয়ারর্স বিষয়ক ব্যুরোর উপ-সহকারি সচিব অ্যালিস ওয়েলসের নেতৃত্বে তালেবান মুখপাত্রদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে এ বৈঠকের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আরো বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা যায়। রয়টার্স।
ইত্তেফাক/ জেআর