পাবনায় যুবককে শ্বাসরোধে হত্যা

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামে রনি হোসেন (১৯)  নামে এক খামার শ্রমিককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রনি ওই ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামের কবির হোসেনের ছেলে।
 
মঙ্গলবার সকালে পুলিশ ধরবিলা গ্রামের জাহাঙ্গির আলমের মুরগির খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। তিনি জাহাঙ্গির আলমের মুরগির খামারে শ্রমিক হিসাবে কাজ করতো।
 
পাবনা সদর থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন জানান, সোমবার রাতে রনি মুরগির খামার দেখা শোনার জন্য খামারে যায়। মঙ্গলবার সকালে স্থানীয়রা খামারের পাশে রনির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ আরো জানায় কারা কি কারণে তাকে হত্যা করেছে সেটা জানা যায়নি।
 

ইত্তেফাক/এএম