রাজধানীতে মাদকদ্রব্যসহ ৬১ জন মাদক বিক্রেতা ও সেবনকারী গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে ৩৩২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গত শুক্রবার সকাল ছয়টা থেকে গতকাল শনিবার সকাল ছয়টা পর্যন্ত ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
ডিএমপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে তাদের হেফাজত হতে ৩৩২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০৭ গ্রাম ১১৩৫ পুরিয়া হেরোইন, ৬৫০ গ্রাম গাঁজা ও ১৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে।
এদিকে রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ১৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শনিবার বিকাল ৪টার দিকে মুগদা থানাধীন মানিকনগর ওয়াসা রোডের সালামত উল্লাহ গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।