হলিউডের ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া

সালমান খানের ছবি 'ভারত' থেকে বেরিয়ে এবার হলিউডের ছবিতে চুক্তিবদ্ধ হলেন  বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। নতুন ছবি 'কাউবয় নিনজা ভাইকিংস' ছবিতে প্রধান নারী চরিত্রে তাকে দেখা যাবে।
 
প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন 'গারডিয়ান্স অফ দ্যা গ্যালাক্সি' ছবির তারকা ক্রিস প্র্যাট। ছবিটি পরিচালনা করবেন মিশ্যাল ম্যাকলারেন ও চিত্রনাট্য লিখেছেন ড্যান মাসজাউ, রায়ান এঙ্গেল, ক্রেইগ মাজিন, পল ওয়েরনিক ও ডেভিড রিস।
 
প্রিয়াঙ্কার চরিত্রের বিবরণ এখনো অজানা থাকলেও অভিনেতা ক্রিস এখানে একজন কাউবয় ও নিনজার চরিত্রে অভিনয় করবেন। ছবিটি আগামী বছরের ২৮ জুন মুক্তি পেতে পারে।
 
ইত্তেফাক/এমওয়াই