স্বচ্ছ ও সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে: জিম্বাবুয়ে নির্বাচন কমিশন

নির্বাচনে কোন ধরনের কারচুপি ও গণ্ডগোল হয়নি বলে জানিয়েছে জিম্বাবুয়ে নির্বাচন কমিশন। খবর রয়টার্সের।
 
জিম্বাবুয়ে নির্বাচন কমিশনের মুখপাত্র বলেন, ‘সকল ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে, কোথাও কোন ধরনের অনিয়ম হয়নি।’
 
দেশটির সাবেক একনায়ক শাসক রবার্ট মুগাবের পদত্যাগের পর এটিই জিম্বাবুয়ের প্রথম সাধারণ নির্বাচন। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭ টা থেকে ফলাফল জানানো শুরু করবে জিম্বাবুয়ের নির্বাচন কমিশন। চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ৩ আগস্ট।
 

ইত্তেফাক/এসআর/টিএস