বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে এই উপলক্ষে যৌথসভায় বিদায়ী ও নতুন কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার সংগ্রাম অব্যাহত রাখার কথা বলেন।
যৌথ সভায় বিদায়ী সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও বিদায়ী মহাসচিব ওমর ফারুক নবনির্বাচিত সভাপতি মোল্লা জালাল এবং নবনির্বাচিত মহাসচিব শাবান মাহমুদকে দায়িত্ব হস্তান্তর করেন। দুই পর্বে অনুষ্ঠিত যৌথসভার প্রথম পর্বে বিদায়ী কমিটির কার্যক্রম এবং অনিষ্পন্ন কার্যপরিধি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বুঝিয়ে দেয়া হয়।
এদিকে, দায়িত্ব গ্রহণের পর বিএফইউজে’র নবনির্বাচিত কমিটি প্রথম সভা করে। এতে আগামীকাল ১ আগস্ট বুধবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাতে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বাসস
ইত্তেফাক/কেকে