পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ডাক্তাররা এ তথ্য জানান। খবর এনডিটিভির।
এর আগে পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল নওয়াজ শরীফকে হাসপাতাল থেকে পুনরায় আদিয়ালা জেলে স্থানান্তর করা হয়েছে। খবরটিকে ভুল প্রমাণ করতে মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করে নওয়াজের চিকিৎসকরা।
চিকিৎসকরা জানায়, আজকে পুনরায় নওয়াজের স্বাস্থ্য পরীক্ষা করবে তিন সদস্যের মেডিকেল টিম। তাকে কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে কিনা তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর।
গেল ২৯ জুলাই নওয়াজ শরীফকে আদিয়ালা কারাগার থেকে হাসপাতালের হৃদরোগ বিভাগে আনা হয়। পরে হৃদরোগ বিভাগটিকে সাব-জেল ঘোষণা দেয়া হয়।
ইত্তেফাক/টিএস