নিরপেক্ষ নির্বাচন নতুন আশা জাগাচ্ছে জিম্বাবুয়েতে

কর্তৃত্ববাদী রবার্ট মুগাবে সরকারের পতনের পর প্রথম নির্বাচনের ফলাফলের অপেক্ষায় জিম্বাবুয়ে। সবাই আশা করছেন, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে আফ্রিকান দেশটি। অবসান হবে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থবিরতার।
 
মঙ্গলবার ভোট গণনা শুরু করেন, জিম্বাবুয়ের কর্মকর্তারা। এর আগে নজিরবিহীন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন জিম্বাবুয়ের মানুষ। ভোট পড়েছে ৭৫ ভাগ। চূড়ান্ত ফলাফল দেয়া হবে শনিবার।
 
মুগাবে পরবর্তী প্রথম নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের। তাই নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করে অনেক বিদেশি সংস্থা।
 
নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জানুপিএফ দলের নেতা ও বর্তমান প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়া এবং বিরোধী প্রার্থী নেলসন চামিসার মধ্যে। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় জয়ের আশাবাদ জানিয়েছে উভয় প্রার্থী।
 
তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে যেই বিজয়ী হোক নিরপেক্ষ হওয়ায় সহিংসতা ও অস্থিরতা মুক্ত নতুন জিম্বাবুয়ের স্বপ্ন দেখছেন দেশটির মানুষ।
 
ইত্তেফাক/টিএস