হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ অংশের মহিষলুটি এলাকা থেকে মঙ্গলবার বিকেলে অজ্ঞাত নামা (৩৬) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানিয়েছেন, লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান।
ইত্তেফাক/আরকেজি